মানুষ সমুদ্রে আর পাহাড়ে যায় কারণ ---

বনলতা সেন - সিনেমা রিভিউ | দু-দণ্ড শান্তির পরেও যে তৃষ্ণা থাকে : [স্পয়লার এলার্ট]

বনলতা সেন — চলচ্চিত্র পর্যালোচনা চলচ্চিত্র পর্যালোচনা বাংলা সিনেমা পর্যালোচনা কবিতা ও শিল্প চলচ্চিত্র পর্যালোচনা · ২০২৬ বনলতা সেন একটি অসম্পূর্ণ মাস্টারপিস — উঁচুতে উঠতে গিয়ে পড়ে যাওয়ার ব্যর্থতা ৩.৫  / ৫ · পরিচালক: মাসুদ হাসান উজ্জ্বল · ২০২৬ সিনেমা হলের আলো নিভলে একটা চুক্তি হয়। পরিচালক বলেন; আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে কোথাও নিয়ে যাব। দর্শক রাজি হয়ে চোখ মেলে বসে থাকেন। মাসুদ হাসান উজ্জ্বলের বনলতা সেন সেই চুক্তি রাখে; কিন্তু পুরোপুরি না। যতটুকু রাখে, সেটা অসাধারণ। যতটুকু রাখে না, সেটা বেদনাদায়ক; কারণ এই সিনেমার সম্ভাবনা ছিল অপরিসীম। ১ গল্পের কাঠামো; দুটো সমান্তরাল জীবন জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা অবলম্বনে নির্মিত এই সিনেমা কবিতার আক্ষরিক রূপান্তর নয়। পরিচালক আরো সাহসী পথ বেছেছেন। সিনেমায় দুটো সমান্তরাল গল্প একসাথে চলে। একদিকে আছেন স্বয়ং কবি জীব...

আজকের শনি কেটে গেছে রবির অপেক্ষায়

শহরের ছোট বড় কোনও ট্রাফিক আমি ধরি নি আজ-
ছুটে যাইনি মরণাপন্ন কোনও রোগীকে রক্ত দিতে-
যাইনি কাঁচাবাজার অথবা রেস্টুরেন্ট
 
দুপুরে 'ও একবার কল করেছিল-
ভেজা তার চুলে বসেছে সামুদ্রিক কোঁকড়ানো শামুক;
বাড়ি থেকে মা একবার,
রোজা রেখে ইফাতার করেছিল তখন কেবল।
আজ তাই আর পড়িনি কোনো খবরের কাগজ। 
 
বিকেলের আলোয় একবার ছাদে যাওয়ার বেজায় ইচ্ছে হয়েছিল-
জুতো ধুয়ে দিলে দুপুরেই যেতাম শুকাতে দিতে,
জুতো ধোবো ধোবো ক'রে ধুয়ে দিয়েছি সাদা পাঞ্জাবি। 
 
আমাদের এই গলির মধ্যে
'এ বাড়িটা বেশ লম্বা পাকিস্তানী ফাস্ট বোলার মোহাম্মদ ইরফানের মতন,
শীতে গিয়েছিলাম চাদর গায়ে, রেলিং পর্যন্ত। 
 
এরপর গরম চলে এসেছে, আজ সন্ধ্যায় মনে হয়েছিল শীত;
ছাদে গেলে ভালো হত; না গিয়ে এই যে আক্ষেপ হয়েছে সেও মন্দ না। 
 
আজকের দিনটা কেমন গেল -
জ্যোতিষদের মতন বললে -
মেষ রাশির জাতকদের আজ দিনটা গেছে ভালো -
তবে সম্পর্কে আজ টানাপোড়ন, মনটা রাখুন চাঙা -
আজকের শনি কেটে গেছে রবির অপেক্ষায়। 
 

 
১৯ শে মার্চ, ২০২২

Comments