মানুষ সমুদ্রে আর পাহাড়ে যায় কারণ ---

বনলতা সেন - সিনেমা রিভিউ | দু-দণ্ড শান্তির পরেও যে তৃষ্ণা থাকে : [স্পয়লার এলার্ট]

বনলতা সেন — চলচ্চিত্র পর্যালোচনা চলচ্চিত্র পর্যালোচনা বাংলা সিনেমা পর্যালোচনা কবিতা ও শিল্প চলচ্চিত্র পর্যালোচনা · ২০২৬ বনলতা সেন একটি অসম্পূর্ণ মাস্টারপিস — উঁচুতে উঠতে গিয়ে পড়ে যাওয়ার ব্যর্থতা ৩.৫  / ৫ · পরিচালক: মাসুদ হাসান উজ্জ্বল · ২০২৬ সিনেমা হলের আলো নিভলে একটা চুক্তি হয়। পরিচালক বলেন; আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে কোথাও নিয়ে যাব। দর্শক রাজি হয়ে চোখ মেলে বসে থাকেন। মাসুদ হাসান উজ্জ্বলের বনলতা সেন সেই চুক্তি রাখে; কিন্তু পুরোপুরি না। যতটুকু রাখে, সেটা অসাধারণ। যতটুকু রাখে না, সেটা বেদনাদায়ক; কারণ এই সিনেমার সম্ভাবনা ছিল অপরিসীম। ১ গল্পের কাঠামো; দুটো সমান্তরাল জীবন জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা অবলম্বনে নির্মিত এই সিনেমা কবিতার আক্ষরিক রূপান্তর নয়। পরিচালক আরো সাহসী পথ বেছেছেন। সিনেমায় দুটো সমান্তরাল গল্প একসাথে চলে। একদিকে আছেন স্বয়ং কবি জীব...

অসমাপ্ত ক্যানভাস


হরহামেশা তোমার মনে আমার কেমন ছবি আঁকছ বলো? 

তুমি কি ঠিক সত্যিই আমার পিকাসো?

পেন্সিল কেটে বারে বারে শুধু লাইন'ই টানছ?

ভার্টিক্যাল - হরিজন্টাল! 

নাকি আঁকাবাঁকা দাগও আছে দু’চারখানা? 


তোমার কল্পরাজ্যে দেখতে আমি কেমন?

হাসিখুশি নাকি গোমড়ামুখো?

গোলগাল, নাকি চ্যাপ্টা-চতুর্ভুজ? 

আমার শরীরে তুলির স্পর্শ করতে ভালো লাগে তোমার?

নিজের আঙ্গুলে আমাকে আঁকছ, নিশ্চয়ই প্রভুত্বের দাবী চাইবে, না?

শোনো, আমার খুব কাছে এসে এঁকো না আমায়; 

দূরত্বে রেখো- জলরঙে এঁকো! 


আমার ত্রিভুজ চোখ, আঁকতে পেরেছ? 

যেদিন আমার চোখ আঁকবে, মোটা দাগে কাজল দিও।  

যেদিন আমার গাল আঁকবে, দুই আঙ্গুলে একটু ধ’রে আদর দিও! 

আমার নাক কি পেরেছ আঁকতে? পারনি তো!

জানো, খুব দমবন্ধ লাগে, নিঃশ্বাস নিতে পারি না।  


আমাকে আঁকতে আঁকতে - 

তোমার হাতের কব্জি নিথর হয়ে আসবে

দিন যাবে- রাতে আসবে; বাইরের আলো দেখতে পাবে না; 

আমাকে তুমি আঁকতে পারবে না, 

রয়ে যাব আমি, তোমার অসমাপ্ত ক্যানভাসে।  

Comments