মানুষ সমুদ্রে আর পাহাড়ে যায় কারণ ---

বনলতা সেন - সিনেমা রিভিউ | দু-দণ্ড শান্তির পরেও যে তৃষ্ণা থাকে : [স্পয়লার এলার্ট]

বনলতা সেন — চলচ্চিত্র পর্যালোচনা চলচ্চিত্র পর্যালোচনা বাংলা সিনেমা পর্যালোচনা কবিতা ও শিল্প চলচ্চিত্র পর্যালোচনা · ২০২৬ বনলতা সেন একটি অসম্পূর্ণ মাস্টারপিস — উঁচুতে উঠতে গিয়ে পড়ে যাওয়ার ব্যর্থতা ৩.৫  / ৫ · পরিচালক: মাসুদ হাসান উজ্জ্বল · ২০২৬ সিনেমা হলের আলো নিভলে একটা চুক্তি হয়। পরিচালক বলেন; আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে কোথাও নিয়ে যাব। দর্শক রাজি হয়ে চোখ মেলে বসে থাকেন। মাসুদ হাসান উজ্জ্বলের বনলতা সেন সেই চুক্তি রাখে; কিন্তু পুরোপুরি না। যতটুকু রাখে, সেটা অসাধারণ। যতটুকু রাখে না, সেটা বেদনাদায়ক; কারণ এই সিনেমার সম্ভাবনা ছিল অপরিসীম। ১ গল্পের কাঠামো; দুটো সমান্তরাল জীবন জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা অবলম্বনে নির্মিত এই সিনেমা কবিতার আক্ষরিক রূপান্তর নয়। পরিচালক আরো সাহসী পথ বেছেছেন। সিনেমায় দুটো সমান্তরাল গল্প একসাথে চলে। একদিকে আছেন স্বয়ং কবি জীব...

শুভ সন্ধ্যা মিস, হ্যাপি উইন্টার




ধরো,
তোমার জানালায় ধরেছে ফুল -
আফটারনুন মিস; বলেই উড়ে গেছে কাঁপাকাঁপা চড়ুই।
অনেক দূর থেকে বেজে উঠছে চার্চবেল
পোলিশ করা কাঠে খুব ভদ্রস্থঃ টোকা দিয়ে-
সম্ভ্রান্ত, মার্জিত গাউন পরা লেডি গ্লাভস হাতে মগ কফি রেখে গেছে টেবিলে।

চুপচাপ রাস্তা-
একজন বৃদ্ধা হেঁটে যাচ্ছে সাথে যাচ্ছে তার কুকুর
একজন যাচ্ছে গাড়ি করে, দুইজন পায়ে হেঁটে-
কেউ উত্তরে, কেউ দক্ষিণে-
কেউবা পূর্ব থেকে উত্তরে।
যাচ্ছে—সবাই যাচ্ছে, কেউ থেমে থাকছে না;
শুধু কারও কোনো তাড়াহুড়ো নেই- সময়ের টান নেই।

গ্যারাজে এসে ভিড়েছে গাড়ি-
দ্রুত অফ হয়ে গেল ইনগিশন সুইচ-
পর পর ছয়টা হলুদ বাতি জ্বলে উঠলো পোর্চে-
প্যাঁচানো সিঁড়ি বেয়ে বেয়ে ক্রমশ: উপরে উঠছে জেন্টেল বুটের শব্দ।
দরজার ঠিক সামনে এসে দাঁড়ালেন জেন্টলম্যান-
দ্রুত কিছু নিঃশ্বাস নিলেন-
ফরাসী কায়দায় অনুমতি চাইলেন ভেতরে আসবার।

ধরো,
এইমাত্র তুমি শেষ করলে ইস্তাম্বুলের কফি-
আধশোয়া চুল খুলে মনে মনে পড়ছ বাইবেল;
প্রার্থনা করছ যীশু এসে হাত রাখুক কপালে-
দরজার ওপাশ থেকে ভদ্রলোক ঠিক তক্ষুনি 
জ্যাকেটের পকেট থেকে বের করলেন কিছু শীত আর কুয়াশা; রাখলেন কার্নিশের পাশে।

দেয়ালের শীত লাগতে শুরু করলো-
ক্যালেন্ডারের বারোটা মাস ফিসফিস করতে থাকলো-
অক্টোবর গলে গলে যেতে লাগতো, নভেম্বর জমে জমে বরফ হয়ে গেল,
দেয়াল ঘড়ির কাটা আটকে গেল ঠিক সাড়ে ছ`টায়!

তুমি তাকালে-
ঘুরে ফিরলে-
আলো হাতে নিলে-
কাউকে খুঁজলে, এবং পেলে না।
একা একা দেখছ এদিক-ওদিক;
ঠিক তক্ষুনি অক্টোবর আর নভেম্বরের মাঝখান থেকে কেউ বলে উঠলো,
- শুভ সন্ধ্যা মিস, হ্যাপি উইন্টার! 

Comments