মানুষ সমুদ্রে আর পাহাড়ে যায় কারণ ---

বনলতা সেন - সিনেমা রিভিউ | দু-দণ্ড শান্তির পরেও যে তৃষ্ণা থাকে : [স্পয়লার এলার্ট]

বনলতা সেন — চলচ্চিত্র পর্যালোচনা চলচ্চিত্র পর্যালোচনা বাংলা সিনেমা পর্যালোচনা কবিতা ও শিল্প চলচ্চিত্র পর্যালোচনা · ২০২৬ বনলতা সেন একটি অসম্পূর্ণ মাস্টারপিস — উঁচুতে উঠতে গিয়ে পড়ে যাওয়ার ব্যর্থতা ৩.৫  / ৫ · পরিচালক: মাসুদ হাসান উজ্জ্বল · ২০২৬ সিনেমা হলের আলো নিভলে একটা চুক্তি হয়। পরিচালক বলেন; আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে কোথাও নিয়ে যাব। দর্শক রাজি হয়ে চোখ মেলে বসে থাকেন। মাসুদ হাসান উজ্জ্বলের বনলতা সেন সেই চুক্তি রাখে; কিন্তু পুরোপুরি না। যতটুকু রাখে, সেটা অসাধারণ। যতটুকু রাখে না, সেটা বেদনাদায়ক; কারণ এই সিনেমার সম্ভাবনা ছিল অপরিসীম। ১ গল্পের কাঠামো; দুটো সমান্তরাল জীবন জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা অবলম্বনে নির্মিত এই সিনেমা কবিতার আক্ষরিক রূপান্তর নয়। পরিচালক আরো সাহসী পথ বেছেছেন। সিনেমায় দুটো সমান্তরাল গল্প একসাথে চলে। একদিকে আছেন স্বয়ং কবি জীব...

ব্যস্ততা তুমি ফিরে যাও তাসমানিয়া, এখন সময় প্রবল প্রেমের

 


আজকের আবহাওয়ার খবর বলছে দিনটি থাকবে বেশ গরম আর উষ্ণ। সূর্য প্রায় অর্ধেকটা পথ ঘুরে ফেলেছে তাঁর নিজ অক্ষরেখায়। দিনের শুরুতে তাই তাপমাত্রা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়বে উত্তাপ।

তাই আজ যারা বাইরে আছো, অফিস কিংবা ইউনিভার্সিটি, সাথে রেখো ছাতা আর জলের বোতল। সন্ধ্যায় বড্ড বেশি অন্ধকার আর কালো মেঘ ভর করতে পারে মন ও আকাশের ঈশান কোণে।

হঠাত কড়া রোদ আর কড়া কফি, দুটোই যদি একটু ব্যালেন্স করে চলতে পারো, তবে দিনটি আজ তোমার মারাত্মক রোদ ঝলমলে।

আজ যাদের ছুটির দিন, তারা বেশ বেলা করে গড়িয়ে নিতে পারো, সেক্ষেত্রে মানতে হবে না কোনও আহ্নিক কিংবা বার্ষিক গতি।

এই মুহূর্তে ঢাকায় তাপমাত্রা ৩৩ ডিগ্রী, সূর্য একদম মাথার উপর, কারও কারও আজ তীব্র মন খারাপ আর সময়ের টানাপোড়ন।

তাই মন বলছে, ব্যস্ততা তুমি ফিরে যাও তাসমানিয়া, এখন সময় প্রবল প্রেমের।

Comments