মানুষ সমুদ্রে আর পাহাড়ে যায় কারণ ---

বনলতা সেন - সিনেমা রিভিউ | দু-দণ্ড শান্তির পরেও যে তৃষ্ণা থাকে : [স্পয়লার এলার্ট]

বনলতা সেন — চলচ্চিত্র পর্যালোচনা চলচ্চিত্র পর্যালোচনা বাংলা সিনেমা পর্যালোচনা কবিতা ও শিল্প চলচ্চিত্র পর্যালোচনা · ২০২৬ বনলতা সেন একটি অসম্পূর্ণ মাস্টারপিস — উঁচুতে উঠতে গিয়ে পড়ে যাওয়ার ব্যর্থতা ৩.৫  / ৫ · পরিচালক: মাসুদ হাসান উজ্জ্বল · ২০২৬ সিনেমা হলের আলো নিভলে একটা চুক্তি হয়। পরিচালক বলেন; আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে কোথাও নিয়ে যাব। দর্শক রাজি হয়ে চোখ মেলে বসে থাকেন। মাসুদ হাসান উজ্জ্বলের বনলতা সেন সেই চুক্তি রাখে; কিন্তু পুরোপুরি না। যতটুকু রাখে, সেটা অসাধারণ। যতটুকু রাখে না, সেটা বেদনাদায়ক; কারণ এই সিনেমার সম্ভাবনা ছিল অপরিসীম। ১ গল্পের কাঠামো; দুটো সমান্তরাল জীবন জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা অবলম্বনে নির্মিত এই সিনেমা কবিতার আক্ষরিক রূপান্তর নয়। পরিচালক আরো সাহসী পথ বেছেছেন। সিনেমায় দুটো সমান্তরাল গল্প একসাথে চলে। একদিকে আছেন স্বয়ং কবি জীব...

বিদায় শব্দটির তীব্রতর সমার্থক শব্দ খুঁজিতে খুঁজিতে

কোনও এক সন্ধ্যায়, ভালোবাসিবার সমগ্র আক্ষেপ লইয়া মনে মনে বিদায় শব্দটির তীব্রতর সমার্থক শব্দ খুঁজিতে খুঁজিতে 'এ ধরা হইতে বিদায় লইব। 

সেইদিন কেহ হয়ত বুঝিবে- 

কেবলমাত্র ভালোবাসা পাইবার না, ভালোবাসা প্রদান করিবারও যে একটা প্রবল আক্ষেপ কাহারো থাকিতে পারে। এই ধরাধামে অল্পকিছু মানুষই রহিয়াছে যাহারা উত্তম ও উপযুক্তভাবে ভালোবাসাকে সম্প্রদান করিতে পারে। যাহারা ভালোবাসাকে প্রদান করিতে শিখিয়া লয় তাহারা উহা পাইতে জানে না, পাইতে যে হয় কখনো কখনো তাহাও জানে না। 

আমাদের এই সময়ের ভালোবাসা আর প্রেম - 

অধিকাংশ সময়েই 'বাংলা ভাষার' প্রতি আমাদের প্রেম যেইরকম সেইরকমই; আমরা দেখিতে পাইতেছি যে ভাষাটি বিনা-প্রেমে প্রায় মারা যাইতেছে; অথচ আমরা দূর হইতে দেখা আর আফসোস করা ছাড়া আর কিছুই করিতে পারিতেছি না। 

আমাকেও যাহারা ভালোবাসে, তাহারাও আমার জন্য কেবলই আফসোস করিয়া থাকে, অন্যকিছু করে না, করিতে পারে না আসলে। 

০৪ ঠা আগস্ট, ২০২৩

Comments