মানুষ সমুদ্রে আর পাহাড়ে যায় কারণ ---

বনলতা সেন - সিনেমা রিভিউ | দু-দণ্ড শান্তির পরেও যে তৃষ্ণা থাকে : [স্পয়লার এলার্ট]

বনলতা সেন — চলচ্চিত্র পর্যালোচনা চলচ্চিত্র পর্যালোচনা বাংলা সিনেমা পর্যালোচনা কবিতা ও শিল্প চলচ্চিত্র পর্যালোচনা · ২০২৬ বনলতা সেন একটি অসম্পূর্ণ মাস্টারপিস — উঁচুতে উঠতে গিয়ে পড়ে যাওয়ার ব্যর্থতা ৩.৫  / ৫ · পরিচালক: মাসুদ হাসান উজ্জ্বল · ২০২৬ সিনেমা হলের আলো নিভলে একটা চুক্তি হয়। পরিচালক বলেন; আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে কোথাও নিয়ে যাব। দর্শক রাজি হয়ে চোখ মেলে বসে থাকেন। মাসুদ হাসান উজ্জ্বলের বনলতা সেন সেই চুক্তি রাখে; কিন্তু পুরোপুরি না। যতটুকু রাখে, সেটা অসাধারণ। যতটুকু রাখে না, সেটা বেদনাদায়ক; কারণ এই সিনেমার সম্ভাবনা ছিল অপরিসীম। ১ গল্পের কাঠামো; দুটো সমান্তরাল জীবন জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা অবলম্বনে নির্মিত এই সিনেমা কবিতার আক্ষরিক রূপান্তর নয়। পরিচালক আরো সাহসী পথ বেছেছেন। সিনেমায় দুটো সমান্তরাল গল্প একসাথে চলে। একদিকে আছেন স্বয়ং কবি জীব...

পরবর্তী প্রেমিকা আমার



পরবর্তী প্রেমিকা আমার,
খুব সৌভাগ্যবতী, খুব কপালী আর পয়মন্ত হবে।
পরবর্তী প্রেমিকা’কে খুব করব নিপীড়ন আর স্বৈরশাসন 
নির্যাতন করব - শাসন করব
বারণ করব – হরণ করব।


মারাঠি নথ আর ঘুঙুর বেঁধে
বন্দি করব রুদ্ধ প্রেমে;
মেদ গলা দুপুর গরমে-
তক্কে তক্কে তাকে শেখাবো রক্তক্ষরণ।


পরবর্তী প্রেমিকা’কে খুব জ্বালাবো- খুব কাঁদাবো,
বুকের মধ্যে হূল হুল ফোটাবো -
চোখের মধ্যে সুই ফোটাবো;
প্যারাফিন মোম ঢালব নাসারন্ধ্রে
পেট্রোলিয়াম জেলি ঢালব অন্তঃকর্ণে ,
পায়ের তলায় ফোটাবো সেফটিপিন।

তাকে বলব-
রক্ত হও- ক্ষার হও
লবণ হও- ঘাম হও
জল হও- জ্বর হও।
তাকে বলব,
দগ্ধ হও- শুদ্ধ হও
আরাধ্য হও- ঋদ্ধ হও।


পোড়ামুখী,
তোকে দেব কাটা-ছেঁড়া, রক্ত মাংস প্রেম
তোকে দেব গজ ব্যান্ডেজ আর সেলাই প্রেম
তোকে দেব ভায়োডিন আর ন্যাপথালিন প্রেম।

দুপুরের মতন চোখ তুলে তাকিয়ে থাকা পথে-
বুধবার বলে আসব না শনিবারেও,
ভুলে যাব জন্মদিন, চন্দ্র-দিন।
চিঠি লিখব না, পাঠাবো না পত্র -
লিখব না স্মারকলিপি, লিখব না কবিতা।


পরবর্তী প্রেমিকা,
তোমাকে দেব দুঃখ কষ্ট আর অনাদর প্রেম-
তোমাকে দেব এক মুঠো চাল- দো’চালা ঘর
তোমাকে দেব পোড়া মরিচ, পিঁয়াজ সানকির প্রেম।
তোমাকে দেব শাপ- অভিসম্পাত;
তোমাকে অভিশাপ নারী,
পরবর্তী প্রেমিক তোমার কবি’ই হোক।

Comments