মানুষ সমুদ্রে আর পাহাড়ে যায় কারণ ---

বনলতা সেন - সিনেমা রিভিউ | দু-দণ্ড শান্তির পরেও যে তৃষ্ণা থাকে : [স্পয়লার এলার্ট]

বনলতা সেন — চলচ্চিত্র পর্যালোচনা চলচ্চিত্র পর্যালোচনা বাংলা সিনেমা পর্যালোচনা কবিতা ও শিল্প চলচ্চিত্র পর্যালোচনা · ২০২৬ বনলতা সেন একটি অসম্পূর্ণ মাস্টারপিস — উঁচুতে উঠতে গিয়ে পড়ে যাওয়ার ব্যর্থতা ৩.৫  / ৫ · পরিচালক: মাসুদ হাসান উজ্জ্বল · ২০২৬ সিনেমা হলের আলো নিভলে একটা চুক্তি হয়। পরিচালক বলেন; আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে কোথাও নিয়ে যাব। দর্শক রাজি হয়ে চোখ মেলে বসে থাকেন। মাসুদ হাসান উজ্জ্বলের বনলতা সেন সেই চুক্তি রাখে; কিন্তু পুরোপুরি না। যতটুকু রাখে, সেটা অসাধারণ। যতটুকু রাখে না, সেটা বেদনাদায়ক; কারণ এই সিনেমার সম্ভাবনা ছিল অপরিসীম। ১ গল্পের কাঠামো; দুটো সমান্তরাল জীবন জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা অবলম্বনে নির্মিত এই সিনেমা কবিতার আক্ষরিক রূপান্তর নয়। পরিচালক আরো সাহসী পথ বেছেছেন। সিনেমায় দুটো সমান্তরাল গল্প একসাথে চলে। একদিকে আছেন স্বয়ং কবি জীব...

কবিত্ব আমার থেকে কী কী নিয়ে গেছে



ঘুমের মধ্যে আমাকে জাপটে ধরেছে সেইসব অস্ফুট শব্দেরা-
যাদের আমি আধাআধি ভেবে, অর্ধেক ভালোবেসে
পুরপুরি উচ্চারণ আর বানান না করে-
অথবা
পরে সঠিক বানানে, শুদ্ধ ভাবে লিখব বলে
আর লিখতে পারি নি কখনো।


আমি মানুষ; ফুল হয়ে নয়-
মানুষ হয়েই চেয়েছি মানুষের দুঃখকে দেখবার।
অযুত সহস্র বেমানান শব্দকে ঠেসে ধরে
যুতসই কবিতার মধ্যে ঠেলে দিয়ে হলেও –
চেয়েছি আমার প্রিয়জনের ব্যথাদের আমি বুঝতে শিখি।


শব্দ, কথা, কাব্য, কবিতা – আমার কোনও প্রেমিকা নয়;
আমি চাই হৃদয় আমার সহজ হোক,
সহজ পথে, সহজ চোখে সহজ মানুষ- সহজ ভাবনায়;
একটা মানুষ, দুইটা মানুষ সহজ কথায়, সহজ ব্যথায়,
সহজ জীবন, সহজ মরণ- সহজ বেহেশত;
খুব সহজে, সহজ ভেবে মানুষ থাকুক মানুষের পিঠাপিঠি।


আমি মানুষের কষ্টকে বুঝতে গিয়ে দেখেছি –
তাদের কষ্টে তারা নিজেরা অতটা বিচলিত নয়;
যতটা তারা ভাবে আমায় নিয়ে
আমি কেমন কষ্ট পাব তাদের সকল কষ্টে’!
তারা জানে আমার কাছে আছে যথোপযুক্ত শব্দ- যা আমাকে
দুঃখ দেবে, দুঃখ দেবে।


আমার শব্দ, ভাবনা, বিন্যাস যাতনা-
আমার থেকে নিয়ে গেছে সহজ মানুষ হয়ে ভাবার অধিকার-
আমাকে বারণ করেছে সহজ মানুষ হয়ে ভাবতে সহজ ব্যথা;
আমার শব্দ, কাব্য, ভাব-
আমাকে দিয়েছে কেবলই অভাব, কেবলই অভাব।
যদি ভাবতে বসি কবিত্ব আমার থেকে কী কী নিয়ে গেছে;
সে আমি পারব না করতে শোধ কোনও কবিতার দামেই।

Comments