মানুষ সমুদ্রে আর পাহাড়ে যায় কারণ ---

বনলতা সেন - সিনেমা রিভিউ | দু-দণ্ড শান্তির পরেও যে তৃষ্ণা থাকে : [স্পয়লার এলার্ট]

বনলতা সেন — চলচ্চিত্র পর্যালোচনা চলচ্চিত্র পর্যালোচনা বাংলা সিনেমা পর্যালোচনা কবিতা ও শিল্প চলচ্চিত্র পর্যালোচনা · ২০২৬ বনলতা সেন একটি অসম্পূর্ণ মাস্টারপিস — উঁচুতে উঠতে গিয়ে পড়ে যাওয়ার ব্যর্থতা ৩.৫  / ৫ · পরিচালক: মাসুদ হাসান উজ্জ্বল · ২০২৬ সিনেমা হলের আলো নিভলে একটা চুক্তি হয়। পরিচালক বলেন; আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে কোথাও নিয়ে যাব। দর্শক রাজি হয়ে চোখ মেলে বসে থাকেন। মাসুদ হাসান উজ্জ্বলের বনলতা সেন সেই চুক্তি রাখে; কিন্তু পুরোপুরি না। যতটুকু রাখে, সেটা অসাধারণ। যতটুকু রাখে না, সেটা বেদনাদায়ক; কারণ এই সিনেমার সম্ভাবনা ছিল অপরিসীম। ১ গল্পের কাঠামো; দুটো সমান্তরাল জীবন জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা অবলম্বনে নির্মিত এই সিনেমা কবিতার আক্ষরিক রূপান্তর নয়। পরিচালক আরো সাহসী পথ বেছেছেন। সিনেমায় দুটো সমান্তরাল গল্প একসাথে চলে। একদিকে আছেন স্বয়ং কবি জীব...

One must imagine Sisyphus happy

 “The struggle itself towards the heights is enough to fill a man's heart. One must imagine Sisyphus happy.”

এই লাইনটা নিয়ে কার সাথে আলোচনা করা যায় ভাবছিলাম অনেকদিন ধরে। মনে মনে সবার সাথেই এক দুই দফা আলোচনা হয়ে গেছে এই কথাটা নিয়ে। পরিশেষে নিজেই নিজের সাথে আবার আলোচনা করছি সিসিফাস হ্যাপি নাকি আদতে আনহ্যাপি এটা নিয়ে। 

যখন আমি নিজে কোনো একটা সিদ্ধান্তঃ নিতে যাব সিসিফাস কে নিয়ে, তখন টেবিলের ওপাশে বসা আমার অপর সত্তা আমার কাঁধে জোরে ঝাঁকি দিয়ে বিজয়ের মত হাসি মুখে এনে বললো - 

সিসিফাসকে হ্যাপি হতেই হবে কেন? 

সিসিফাস যদি এই ভাবেই দু:খকে বয়ে নিতে চায়, তাহলেও কি মানুষের দায় তাকে সুখী ভাবা? 

কেন মানুষ নিজেকে আনহ্যাপী ভাবতে পারে না? 

ও'র কথায় বুঝতে পারলাম, সে আর সিসিফাসের কথা বলছে না। এমন কারও কথা বলছে, যার সাথে কখনো তর্ক বিতর্ক চলে না।

Comments